মানুষ তাড়িয়ে দ্বীপ দখলে নিলো বিড়াল!
সেতু নিউজ ডেস্ক : মানুষের অত্যাচারে প্রাণীদের এলাকা ছাড়ার ঘটনা বহু পুরোনো। মানুষের ক্রমবর্ধমান লোভ অনেক ক্ষেত্রেই অন্য প্রাণীদের অস্তিত্বের সংকটে ফেলে দেয়। কিন্তু মানুষের বসতি জবরদখল করে তাদের তাড়িয়ে দেবে অন্য কোনো প্রাণী, বিষয়টি ভাবা যায়!আর যদি সেই প্রাণীটির নাম হয় বিড়াল, তাহলে?
এটি কল্পনাতীত। তবে এমনটাই ঘটেছে জাপানের সেতো সাগরের এওশিমা দ্বীপে।পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা অনেক দ্বীপের মতোই এ দ্বীপটিতেও ছিল মৎস্যজীবীদের ডেরা। কিন্তু হঠাৎই দুপেয়েরা হয়ে পড়ে গৌণ। দ্বীপ দখল করতে শুরু করে মানুষের খুব প্রিয় প্রাণী চারপেয়েরা।১৯৪৫ সালে এ দ্বীপে বাস করত প্রায় ৯০০ মৎস্যজীবী।
২০১৮ সালে সংখ্যাটা এসে দাঁড়িয়েছিল মাত্র ১৩-তে। ২০১৯ সালে তা আরও কমে যায়, এখন এক কিলোমিটার লম্বা এ দ্বীপে বাস করেন মাত্র ছ’জন।বর্তমানে এ দ্বীপটিতে বিড়ালের সংখ্যা ৬০০। বিড়াল দেখতে এ দ্বীপে বহু পর্যটক আসেন। বিড়ালরা পর্যটকদের বোট দ্বীপে ভেড়ার জন্য অপেক্ষা করে থাকে।
কারণ তারা জানে পর্যটকরা ওদের জন্য খাবার উপহার আনবেন।তাই পর্যটকদের বোট এলেই সেটাকে ঘিরে ধরে বিড়ালরা। পর্যটকদের কোনো রকম ক্ষতি করে না এরা।
কারণ এরা জানে, একমাত্র পর্যটকদের হাত ধরেই দ্বীপে মাছ আসা সম্ভব। পর্যটকরা বিদায় নেয়ার পর বিড়ালরা ফিরে যায় যে যার নিজের ডেরায়।বর্তমানে জাপানের এই দ্বীপটি বিড়াল দ্বীপ নামে পরিচিত।

Post a Comment