বঙ্গ বিজেপিতে কি ফাটলের ইঙ্গিত ! - The News Lion

বঙ্গ বিজেপিতে কি ফাটলের ইঙ্গিত !






বঙ্গ বিজেপিতে কি ফাটলের ইঙ্গিত দেখা দিয়েছে? সন্দেহ উকি ঝুকি দিতে শুরু করেছে রাজনৈতিক মহলে। মুকুল দিলীপের বিভাজন কি প্রকট হচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে! বিগত কয়েকমাস ধরে মুকুল রায় সক্রিয় হচ্ছেন না বঙ্বিগ বিজেপিতে। তাঁর আক্রমণে আগের ঝাঁঝ দেখা যাচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির কর্মসূচিতেও সেভাবে দেখা যাচ্ছে না তাঁকে।






অমিত শাহের ভার্চুয়াল সমাবেশ ছাড়া নিয়মিত যে বৈঠক গুলি হচ্ছে একটিতেও তিনি সক্রিয় হননি। এই অবস্থায় দিল্লির বৈঠক ত্যাগ করে মুকুলের কলকাতায় ফিরে আসা নিয়ে প্রশ্ন উঠে পড়ল। মুকুল রায় ও দিলীপ ঘোষের পরস্পরবিরোধী কথা তবে কি বঙ্গ বিজেপিতে ২০২১ নির্বাচনের আগে ফাটল স্পষ্ট হয়ে উঠল।






মুকুল রায় বলছেন তিনি জানতেন না চার-পাঁচদিন ধরে বৈঠক চলবে। দিলীপ ঘোষ প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকেই জানেন এই বৈঠকের নির্ঘণ্ট। মুকুলদা জানবেন না, তা হতে পারে না। মুকুল রায় কলকাতায় ফিরে যে ব্যাখ্যা দিয়েছেন, তা অনেকের মতেই যুক্তিসঙ্গত নয়। বিতর্ক এড়াতেই তিনি ওইসব যুক্তি খাঁড়া করছেন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। মুকুল রায়ের মতো রাজনীতিবিদ একুশের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে শুধু চোখের ডাক্তার দেখানোর জন্য ফিরে আসবেন একদিন পরেই, তা মানা যায় না।






দিলীপ তো স্পষ্ট করেই বলে দিয়েছেন, অন্য কারও ব্যাপারে আমার পক্ষে বলা ঠিক হবে না। তবে আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে চার-পাঁচ দিনের জন্য চলে আসুন, আমি সঙ্গে সঙ্গে বডি ফেলে দিয়েছি দিল্লিতে। যদিও তিনি মুকুল রায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মানতে নারাজ।






মুকুল রায় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন, তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। দিল্লির শীর্ষ নেতাদের কাছে বিষয়টি জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আসলে দিলীপ ঘোষের নেতৃত্বে তাঁর কাজ করতে সমস্যা হচ্ছে। রাজ্যে যাঁদের সঙ্গে বিজেপির লড়াই, সেই দলে তিনি সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন। সেখানে স্বাধীনতা ছিল তাঁর। বিজেপিতে সেটাই বিরল। দিলীপ বনাম মুকুলের দ্বন্দ্বেই বিজেপিতে আড়াআড়ি ফাটল!








আগে যেমন দুটো গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ ছিল। এখনও তেমনই। আগে ছিল দিলীপ গোষ্ঠী বনাম রাহুল গোষ্ঠী। এখন সেখানে রাহুল গোষ্ঠীর জায়গায় এসেছে মুকুল গোষ্ঠী। অর্থাৎ দিলীপ বনাম মুকুলের দ্বন্দ্বেই বিজেপিতে আড়াআড়ি ফাটল তৈরি হতে চলেছে ২০২১-এর আগে। প্রশ্ন থাকছেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.