করোনার জেরে বন্ধ করে দেওয়া হল ব্যাংক অফ ইন্ডিয়ার বউবাজার শাখা - The News Lion

করোনার জেরে বন্ধ করে দেওয়া হল ব্যাংক অফ ইন্ডিয়ার বউবাজার শাখা




করোনার জেরে  বন্ধ করে দেওয়া হল ব্যাংক অফ ইন্ডিয়ার বউবাজার শাখা৷ এই শাখায় আক্রান্ত ব্যাংকের চার আধিকারিক৷ এরপরই জানা গিয়েছে,ওই শাখার বাকি কর্মীদেরও করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ৷



এর আগেও করোনায় আক্রান্ত হয়েছে অন্যান্য ব্যাংকের একাধিক কর্মী। কিছু দিন আগে বিধাননগরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় ২১জন কর্মী করোনা আক্রান্ত হন।  সূত্রের খবর, বিধাননগরে এসবিআই এর আঞ্চলিক অফিসের ২১ কর্মী করোনা আক্রান্ত হয়েছিল ৷ কীভাবে একটি শাখায় এত জন কর্মী করোনা আক্রান্ত হন সেটাই বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল ব্যাংক কতৃপক্ষের কাছে।



 জানা যায়, ওই ২১ জনের শরীরে সংক্রমণ দেখা দেওয়ার পরেই ওই শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই পর্যন্ত অনেক ব্যাংক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ কিন্তু অনেকে সুস্থও হয়ে উঠেছেন৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.