রোজগার দিবস পালন - The News Lion

রোজগার দিবস পালন





নদিয়ার ধানতলা  থানার আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের হাজরাপুর হাই স্কুল মাঠে গ্রাম রোজগার দিবস পালিত হল।গ্রামের মানুষদের রোজগারের পথ দেখাতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।করোনার প্রকোপে অনেক পরিযায়ী শ্রমিক ভীন রাজ্য থেকে নিজেদের গ্রামে ফিরে এসেছে।





তাদের হাতেও কাজ নেই।সেই সব ব্যক্তিদের আয়ের সুযোগ করে দিতেই রাজ্য সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যগে এই অনুষ্ঠান করছে বিভিন্ন পঞ্চায়েতে। মূলতঃ ১০০ দিনের কাজের সাথে যুক্ত গ্রামের মানুষদের নিয়ে এক আলোচনা সভা।যার মাধ্যমে ১০০ দিনের শ্রমিকদের অভাব অভিযোগের কথা,আলোচনা  ও তাদের রোজগার কিভাবে বাড়ানো যায় তা নিয়ে পর্যালোচনা করা হয়।





উপস্থিত  ছিলেন আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েত প্রধান রমা লস্কর,রানাঘাট ২ নং বিডিও খোকন বর্মন,রানাঘাট মহকুমা শাসক হরসীমরন সিং ও অন্যন্য ব্যক্তিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.