কুকুরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় মোটরসাইকেল, ২ বন্ধুর মৃত্যু
ঢাকা প্রতিনিধি : কুকুরের সঙ্গে চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লেগে আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সাড়ে ৬টার দিকে বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাস সড়কের দুর্গাবর্দ্দী নামক স্থানে।
নিহতরা হলো মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের শওকত শেখের ছেলে এ বছর মাধ্যমিক পাস করা সাফিন শেখ (১৬) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাজৈর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন রনি (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়, বুধবার বিকালে কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলযোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠে গেলে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়।
এতে মোটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয়।মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর নেয়ার পথে সন্ধ্যায় সাফিন ও পরে ফরিদপুর নেয়ার পর রাত আটটার দিকে সাফায়েত মারা যায়।রাজৈর থানার ওসি শেখ সাদী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment