পাকিস্তানে বন্দী ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী - The News Lion

পাকিস্তানে বন্দী ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী




ঢাকা প্রতিনিধি : পাকিস্তানের কারাগারে বন্দী আট বাংলাদেশিকে শিগগিরই দেশে ফেরত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানে আট জন আটক আছে।




তারা মাছ ধরতে গিয়ে ওমান সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। এটি গত অক্টোবরের ঘটনা। আমরা যখন খবর পেলাম তখন তাদের কাছে কোনো পাসপোর্ট বা অন্য কোনো কাগজ ছিল না।মন্ত্রী বলেন, ‘সংবাদ দেখার পরে আমরা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের বিষয়ে জিজ্ঞেস করি।




তারা আমাদের জানিয়েছে আটককৃতরা বাংলাদেশি নাগরিক। আমরা সঙ্গে সঙ্গে মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে। তাদের শাস্তি হয়েছে কয়েক মাস জেল এবং তারা জেল খেটেছে।’ফ্লাইট চালু হলে তারা ফেরত আসতে পারবে বলে জানান এ কে আব্দুল মোমেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.