আনন্দবাজার পত্রিকার খবরের প্রতিবাদ জানালো বিজিবি - The News Lion

আনন্দবাজার পত্রিকার খবরের প্রতিবাদ জানালো বিজিবি



ঢাকা প্রতিনিধি : গেলো ৭ জুলাই ‘অরক্ষিত জমিতে পা পড়েছে বাংলাদেশির’ শিরোনামে আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। এই খবরের প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনটি ছিল ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।'



[6:02 PM, 6/29/2020] Asha...Piyalee: [1:26 PM, 6/30/2020] Asha...Piyalee:



বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা আরও হয়, 'পত্রিকায় ঘটনাস্থল রানীনগর সীমান্তের কথা বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনও ঘটনা ঘটেনি। এলাকাটি রাজশাহী বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা চারঘাট বিওপি থেকে শুরু করে তালাইমারি বিওপি পর্যন্ত বিস্তৃত এবং এখানে পদ্মা নদী বরাবর শূন্য লাইন অতিক্রম করেছে।'







সংবাদে বলা হয়, 'সীমান্তের রানীনগর ১ ও ২ ব্লক এবং জলঙ্গিজুড়ে প্রায় ২২ হাজার একর অরক্ষিত জমিতে বাংলাদেশিরা অবাধে চাষাবাদ করছে।  এই প্রসঙ্গে দেখা যায় বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভারতের অভ্যন্তরে গিয়ে চাষাবাদ করা তো দূরের কথা, বর্তমানে আন্তর্জাতিক সীমারেখা বরাবর চাষাবাদ করাই অসম্ভব।  সেখানে প্রতিনিয়ত শূন্য লাইন বরাবর বিজিবি সদস্যরা রাত দিন টহল করে সীমান্ত রক্ষা করছে।'





বিজিবি তার প্রতিবাদে বলছে, 'প্রকাশিত সংবাদে আরও বলা হয়, দিন কয়েক আগে দুজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় চলে আসলে বিএসএফ তাদের আটক করে এবং ফলশ্রুতিতে তার মুক্তিপণ স্বরূপ রানীনগর সীমান্তের গ্রাম থেকে দুজন গ্রামবাসীকে তুলে নিয়েছে বাংলাদেশি দুস্কৃতিকারীরা। কিন্তু বাস্তবে আসল ঘটনা সম্পূর্ণ উল্টো এবং প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত।







২ জুলাই জলঙ্গি সীমান্তে দুটি ঘটনা ঘটে, যা পত্রিকার মূল বক্তব্যের সম্পূর্ণ বিপরীত।  ওইদিন আনুমানিক সাড়ে ১১ টায় নয়ন শেখ এবং শহিদুল শেখ নামে দুজন জলঙ্গি নিবাসী ভারতীয় চোরাকারবারি অবৈধভাবে জলঙ্গি সীমান্ত দিয়ে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে এবং বাংলাদেশের অভ্যন্তরে ইউসুফপুর গ্রামে মাদক ব্যবসা এবং অর্থ লেনদেনকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের ওপর চড়াও হয়।






স্থানীয়রা ব্যাপারটিকে সহজভাবে না নিয়ে তাদেও ঘেরাও করে। পরবর্তীতে ইউসুফপুর বিজিবি ক্যাম্প খবর পেয়ে ভারতীয় দুজনের নিরাপত্তার কথা ভেবে নিজেদের হেফাজতে নেয়। অপরপক্ষে একই দিন ১২ টায় বিএসএফ টহল দল অবৈধভাবে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ইউসুফপুর এলাকা থেকে তিনজন নিরীহ ও নিরাপরাধ কৃষককে ধরে নিয়ে যায়, যারা চর এলাকায় শুধুমাত্র চাষাবাদ করে বাড়ি ফিরছিল।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.