রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে অবস্থান-বিক্ষোভ তৃণমূল নেতার নিজের বাড়িতে - The News Lion

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে অবস্থান-বিক্ষোভ তৃণমূল নেতার নিজের বাড়িতে





সুবীর মন্ডল ;   কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল নেতার নিজের বাড়িতেই অবস্থান বিক্ষোভ আজ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা বারাসাত দু'নম্বর ব্লকের দাদপুর গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে।





 একের পর এক রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আসছিলো রান্নার গ্যাসের  মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ।






এই কর্মসূচি অনুযায়ী তৃণমূল নেতা আছের  আলি মল্লিক তিনি তার বাড়িতে বেশ কয়েকজন কর্মী সমর্থক নিয়ে রান্নার সিলিন্ডার সামনে রেখে গলায় পোস্টার ঝুলিয়ে প্রতিবাদ জানায়। বাংলার মানুষকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হবার কথা বলেন তিনি। এই অবস্থান-বিক্ষোভ চলে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.