সারা বিশ্বে করোনায় আক্রান্ত কোটি ছাড়াল, মৃত্যু ৫ লাখের বেশি - The News Lion

সারা বিশ্বে করোনায় আক্রান্ত কোটি ছাড়াল, মৃত্যু ৫ লাখের বেশি





আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনাভাইরাসে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, আজ শুক্রবার (৩ জুলাই) সকাল পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৫০০ জন।




এছাড়া সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৫ লাখ ২০ হাজার ৬৩৪ জন।ইতিমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।দ্রুত সংক্রমণ বাড়ছে আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায়। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।





তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।






দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৩৫ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার মানুষের।দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৪ লাখ ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৬১ হাজার ৮৮৪ জন।তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায়। দেশটিতে ৬ লাখ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত।





তবে রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১২ তম। সেখানে করোনায় মারা গেছে ৯ হাজার ৬৬৮ জন মানুষ।চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে ৫ লাখ ২৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে মারা গেছে ১৭ হাজার ৮৩৪ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.