ঈদুজ্জোহাতে ছোট ছোট জমায়েতের মাধ্যমে নমাজ পড়ার অনুরোধ ইমামদের - The News Lion

ঈদুজ্জোহাতে ছোট ছোট জমায়েতের মাধ্যমে নমাজ পড়ার অনুরোধ ইমামদের






মুসলিম সম্প্রদায়ের অন্যতম দুটি বড় উৎসবের মধ্যে একটি ঈদুজ্জোহা। ইতিমধ্যেই ঈদুজ্জোহা দরজায় কড়া নাড়ছে। এদিকে গোটা ভারতে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ ৪০ হাজারের গণ্ডিও পার করেছে। এর আগে  গত ২৫ শে মে দেশ জুড়ে পালিত হয়েছে ঈদুল ফিতর। সেই সময় অনেক জায়গাতেই সামাজিক দুরত্ব বজায় রাখা হলেও  বড় জমায়েত দেখা গিয়েছিলো বেশ কিছু ক্ষেত্রে।  





এমতাবস্থায় বকরি ঈদের আগে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য সতর্কবার্তা দিলেন পশ্চিমবাংলার ইমামরা।  রবিবার পশ্চিমবঙ্গের মসজিদগুলির ইমামদের প্রতিনিধি সংস্থার তরফে ঈদুজ্জোহার দিন ছোট ছোট জমায়েতের মাধ্যমে সাধারণ মানুষকে নামাজ পড়ার অনুরোধ করতে বলা হয়।  পাশাপাশি এই করোনা সংকটের  অবস্থায় সমস্ত করোনা বিধি মানতেও বিশেষ ভাবে অনুরোধ করা হয় ইমামদের তরফে।






একইসাথে কোনও উস্কানি বা অশান্তির মাধ্যমে কোথাও যাতে শান্তি পরিস্থিতি বিঘ্নিত না হয় সে দিকেও সকলকে খেয়াল রাখার অনুরোধ করা হয়। মূলত  করোনা সংক্রমণের জেরে সমস্ত ধর্মের উৎসবেই এবারে বিষাদের সুর। ঘরের বাইরে বেরোনই যেখানে এখন বড় চ্যালেঞ্জ সেখানে বড় জমায়েতর মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান এই করোনাকালে যেন অলীক স্বপ্ন।





এদিকে জুলাইয়ের ৩১ তারিখ ও ১লা অগাস্ট দুই দিন  ব্যাপী এই উৎসব উদযাপনের কথা রয়েছে। তার আগেই বর্তমানে করোনা নিয়ে সতর্কবার্তা দিতে দেখা গেল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনকে। একইসাথে অন্যবারের মতো মহাসমারোহে বকরি ঈদে খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া বাইরের লোকেদের বাড়িতে নিমন্ত্রণ করা বা মাংস খাওয়াতেও নিষেধ করা হয়।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.