ইরানে আড়াই কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত, বললেন ইরানের রাষ্ট্রপতি - The News Lion

ইরানে আড়াই কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত, বললেন ইরানের রাষ্ট্রপতি




করোনা সংক্রমণ নিয়ে ইরানের রাষ্ট্রপতি নতুন পরিসংখ্যান পেশ করলেন। সেখানে রুহানি দাবি করেন গোটা ইরানে এই মুহূর্তে আড়াই কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন আরও প্রায় সাড়ে তিন কোটি মানুষ।






এদিকে গত কয়েকমাস থেকেই করোনার করাল থাবায় কার্যত বিধ্বস্ত চেহারা নিয়েছে মধ্য প্রাচ্যের এই দেশটি। বর্তমান ইরানের মোট জনসংখ্যা ৮ কোটির কাছাকাছি। সরকারি তথ্য অনুসারে এখনও পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪৪০।







সূত্রের খবর, রুহানি বর্তমানে যে তথ্য পেশ করছেন তা সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের নতুন আপডেট। অন্যদিকে শুক্রবারের শেষ আপডেটে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয় এখনও পর্যন্ত গোটা দেশে করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৭৯১ জন। যদিও আগের সরকারি তথ্যের সঙ্গে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রকের তথ্যের এই বিশাল ফারাক কি করে তৈরি হল তা ভেবেই দিশেহারা ওয়াকিবহাল মহল।






রুহানির মন্তব্য, “আমাদের অনুমান এখন পর্যন্ত আড়াই কোটি ইরানী এই ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ১৪ হাজার মানুষ।একইসাথে নতুন করে সংক্রমণের সম্ভাবনা রয়েছে আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের। পাশাপাশি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.