রিজেন্টের সাহেদের সঙ্গে চুক্তির বিষয়ে যে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি - The News Lion

রিজেন্টের সাহেদের সঙ্গে চুক্তির বিষয়ে যে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের করোনা টেস্ট প্রতারণা ও ডা. সাবরীনা আরিফের জেকেজি হেলথ কেয়ারকে পূর্ববর্তী স্বাস্থ্য সচিবের নির্দেশে করোনা টেস্টের ও চিকিৎসার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিলো বলে চিঠিতে ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব এম এ মান্নান।





দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের জবাবে মন্ত্রণালয়ে ব্যাখ্যার চিঠি জমা দেন অধিদপ্তরের মহাপরিচালক।স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সংবাদমাধ্যমকে বলেন, ‘মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত জবাব দিয়েছেন। আমরা সেটি পেয়েছি। সেই জবাবের সঙ্গে তিনি অনেকগুলো কাগজ সংযুক্তি দিয়েছেন। সেগুলো পর্যালোচনা করা হবে।






তিনি আরও বলেন, ‘আমরা দেখবো যে, তার কাছে যা জানতে চেয়েছি সেগুলো তার জবাবে আছে কিনা। জবাবে সন্তুষ্ট হলেও আমরা লিখিতভাবে জানাবো এবং সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেব।’সচিব বলেন, ‘রিজেন্টের সঙ্গে চুক্তির লিখিত আদেশ এই ব্যাখ্যার সঙ্গে সংযুক্ত আছে কিনা জানতে চাইলে মহাপরিচালক জানান, সেই চুক্তি করা হয়েছিল সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে।





যিনি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।’গত ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই অফিস আদেশে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন সে বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.