বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার প্রক্রিয়া শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করছে যুক্তরাষ্ট্র। সংবাদ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাটিক সিনেটর বব মেনেন্দেজতার টুইটারে এই পদক্ষেপের ঘোষণা দেন। যার ফল শ্রুতিতে করোনা নিয়ে চীনের সঙ্গে টানাপড়েনের জেরে ডব্লিউএইচওর সঙ্গে ৭০ বছরের সম্পর্কের অবসান ঘটাতে যাচ্ছে দেশটি।
মার্কিন কংগ্রেস ও জাতিসংঘকে এক বছরের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার প্রক্রিয়া শুরু করার চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানায়, ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সেক্রেটারি-জেনারেলকেও একটি নোটিশ পাঠিয়েছে, সেখানে ২০২১ সালের ৬ জুলাই থেকে প্রত্যাহার কার্যকরের অভিপ্রায় জানানো হয়েছে।

Post a Comment