করোনা থাবা বসালো ফের বাংলার এক মন্ত্রীর ঘরে
করোনা থাবা বসালো ফের বাংলার এক মন্ত্রীর ঘরে। এবার আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাস শুক্লা। গত কয়েকদিন ধরেই করোনা উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। করোনা পরীক্ষা করানোর পরেই রিপোর্ট পজিটিভ আসে।
তারপরেই ক্রীড়া প্রতিমন্ত্রী সহ গোটা পরিবারই হোম কোয়ারেন্টাইে চলে গিয়েছেন। সকলেরই করোনা পরীক্ষা করানো হবে বলে জানানো হয়েছে। করোনা আক্রান্ত মন্ত্রী স্ত্রী রাজ্যের উচ্চ পদস্থ আমলা। করোনা পরিবেশের মধ্যেও কাজ করেছেন তিনি। সেই থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই পরিবাের সকলেই কোয়ারেন্টাই রয়েছেন। বুধবার সকলের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর স্ত্রী ও ছেলেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা সকলেই এখন সুস্থ রয়েছেন।

Post a Comment