ক্ষুধার কারণে দৈনিক মারা যাবে ১২ হাজার মানুষ : অক্সফামের প্রতিবেদন - The News Lion

ক্ষুধার কারণে দৈনিক মারা যাবে ১২ হাজার মানুষ : অক্সফামের প্রতিবেদন




ঢাকা প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মানুষ মারা যাবে, তার চেয়েও বেশি মানুষ মারা যাবে মহামারীর কারণে সৃষ্ট হওয়া খাদ্যাভাবে। শুধু অনাহারে দৈনিক প্রায় ১২ হাজার মানুষ মৃত্যুর মুখে পতিত হবে। দাতব্য সংস্থা অক্সফাম এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে।





‘দ্য হাঙ্গার ভাইরাস’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলছে অক্সফাম। প্রতিবেদনে বলা হয়, কোভিড মহামারির কারণে তৈরি হতে যাওয়া পরিস্থিতিতে অনাহারে বছর শেষে প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যাবে। যেখানে এপ্রিলে ‘পিক টাইমে’ দৈনিক ১০ হাজার মানুষ মারা গেছে করোনা ভাইরাসের কারণে।ব্যাপক বেকারত্ব, লকডাউনে খাদ্য উৎপাদন ব্যহত হওয়া ও সরবরাহ কমে যাওয়ায় তৈরি হবে এই খাদ্যসংকট।







এতে বিশ্বের ১২ কোটি ২০ লাখের বেশি মানুষ অনাহারের প্রান্তে চলে যাবে। অক্সফাম তাদের প্রতিবেদনে বলছে- আফগানিস্তান, সিরিয়া ও দক্ষিণ সুদানসহ ১০টি দেশকে চিহ্নিত করা হয়েছে, যাদের খাদ্যসংকট গুরুতর আকার ধারণ করেছে।উদাহরণ হিসেবে আফগানিস্তানের নাম তারা উল্লেখ করেছে।






সেখানে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশটিতে খাদ্যসংকটে ভুগেছিল সাড়ে ২০ লাখ মানুষ, এ বছরের মে মাসে তা বেড়ে হয়েছে সাড়ে ৩০ লাখ।সীমান্ত বন্ধের কারণে খাদ্য সরবরাহ ও অর্থনৈতিক স্থবিরতা কমে যাওয়ায় প্রবাসী আয়ও কমে গেছে।





ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো মধ্যম আয়ের দেশগুলোকে ‘ক্ষুধার উদীয়মান উপকেন্দ্র’ হিসেবে দেখছে সংস্থাটি, যেখানে লাখ লাখ মানুষ সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখে।





অক্সফামের কর্মকর্তা ড্যানি শ্রীসকান্দারাজাহ বলেছেন, ‘কোভিড ১৯-এর প্রভাব ভাইরাসের চেয়েও বিস্তৃত, লাখ লাখ দরিদ্রকে আরও ক্ষুধা ও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে এই মহামারী।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.