পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, চার জেলায় নিয়োগ হচ্ছে নোডাল অফিসার
পশ্চিমবাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার ১৪০০ ছাড়িয়ে গেল করোনায় আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় খানিক কম হলেও করোনা যে উদ্বেগ বাড়াচ্ছে তা অনস্বীকার্য। এদিনও উদ্বেগজনক হারে বেড়েছে রাজ্যের সংক্রমণ।
একদিনে সংক্রমণ রেকর্ড বৃদ্ধিতে সুস্থতার হার নেমে এসেছে ৬৬ থেকে ৬১-তে।রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩০ হাজার ০১৩ জন। এদিন ১৪৩৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৪৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫৬। এদিন মৃত্যু হয়েছে ২৪ জনের।
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩১৪৪৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১১২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬৩২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ হাজার ২১৩ জন। সুস্থতার রেট হয়েছে ৬১.৯০ শতাংশ।
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬ লক্ষ ২৭ হাজার ৪৩৮ জনের। ৫২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৯৭২। এদিন টেস্টিং হয়েছে ১০৩৫৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৫.০১ শতাংশ।আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক।
কলকাতায় করোনা আক্রান্ত ১০০২৬। এদিন ৪১৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৫৯৯২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৪১২০। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ৯৫ জন বেড়ে হয়েছে ২৩২৩। হুগলিতে ৫৪ জন বেড়ে আক্রান্ত ১৫৮২ জন। মালদহে ৫৬ জন বেড়ে আক্রান্ত ১২১১। দার্জিলিংয়েও ৭৩ জন বেড়ে আক্রান্ত ৯৫৬ জন।
পশ্চিমবঙ্গে প্রত্যেকদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষত চার জেলায় সর্বাধিক সংক্রমণ হয়েছে বলে জানা যাচ্ছে। তাই এবার জরুরি ভিত্তিতে নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার।সোমবার সেই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগণার ক্ষেত্রে এই নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। কলকাতার জন্য নিযুক্ত হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগণার জন্য মনোজ পন্ত, দক্ষিণ ২৪ পরগণার জন্য নবীন প্রকাশ ও হাওড়ার জন্য রাজেশ পাণ্ডে নিযুক্ত হয়েছেন।

Post a Comment