সমুদ্রের গভীরে তেলাপোকার মতো বিশাল প্রাণীর সন্ধান - The News Lion

সমুদ্রের গভীরে তেলাপোকার মতো বিশাল প্রাণীর সন্ধান




আন্তর্জাতিক ডেস্ক : গভীর সমুদ্রে তেলাপোকার মতো দেখতে বড় একটি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারত মহাসাগরে এই প্রাণী ধরেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সমুদ্র বিজ্ঞানীরা।সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, প্রাণীটির রয়েছে ১৪ খানা পা, বিশাল দুই শুঁড়। বীভৎস মুখ আর বিকট আকার।





গভীর রহস্যময় সমুদ্রের অন্দরে যে আজব ও অচেনা প্রাণীরা বাস করে তাদের ধরতেই ১৪ দিনের অভিযানে নেমেছিলেন বিজ্ঞানীরা। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা উপকূলে শুরু হয়েছিল সেই অভিযান।গভীর সমুদ্রে বাস করে এমন ১২ হাজার প্রাণীকে খুঁজে বার করেছেন বিজ্ঞানীরা। তাদের মধ্যেই ছিল এই বিশাল তেলাপোকা। তবে এটি সাধারণ তেলাপোকার মতো নয়।একই রকমের দেখতে হলেও পায়ের সংখ্যা ছয়ের বদলে চৌদ্দ।





মুখের সামনে বিশাল দুই শুঁড়। কিছুটা সামুদ্রিক লবস্টারের সঙ্গে মিল আছে। এই প্রজাতির নাম রাখা হয়েছে ‘ব্যাথিনোমাস রাকসাসা’। ব্যাথিনোমাস গণের প্রাণীরা নতুন নয়। এই আরশোলা আসলে ব্যাথিনোমাসদেরই রাক্ষুসে প্রজাতি।ব্যাথিনোমাসরা হলো সমুদ্রের ক্রাস্টাসিয়ান। ক্রাস্টাসিয়া প্রাণীরা অমেরুদণ্ডী। সন্ধিপদ পর্বেরই অংশ। যেমন সামুদ্রিক লবস্টার, কাঁকড়া, শ্রিম্প ইত্যাদি। এদের শরীরে কাইটিন নির্মিত খোলস আছে।






পায়ের সংখ্যা সবচেয়ে কম ছয়টি। বড় মাথা ও অনেকগুলো চোখ তথা পুঞ্জাক্ষী আছে। এদের কবচী প্রাণীও বলে।ব্যাথিনোমাসরা হলো এই প্রাণীদেরই সুপারজায়ান্ট।






এমন ২০ প্রজাতির ব্যাথিনোমাসকে এখনো অবধি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রের একেবারে গভীরে এরা বসবাস করে। ভারত মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত মহাসাগরে এদের খুঁজে পাওয়া যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.