প্রতিটি ভারতীয়কে বাঁচানোর মিশন নেওয়া হয়েছে, বললেন মোদি - The News Lion

প্রতিটি ভারতীয়কে বাঁচানোর মিশন নেওয়া হয়েছে, বললেন মোদি




সেতু নিউজ ডেস্ক ; যতক্ষণ না আমাদের দেশে করোনার টিকা আসছে, ততক্ষণ সাবধানে থাকতে হবে। এদিন করোনা ভাইরাসের টেস্টিং ফ্যাসিলিটি উদ্বোধনের অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, একযোগে এদিন আইসিএমআর এর মুম্বই, কলকাতা ও নয়ডাতে টেস্টিং ল্যাব অনলাইনে উদ্বোধন করেন মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কার্যত নাম না করে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মোদী।


উল্লেখ্য, বাংলায় মমতা সরকারের তরফে ও তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ এভাবে ছড়িয়ে পড়ার জন্য মোদী সরকার দায়ী। কারণ পরিযায়ীদের জন্য মোদী সঠিক নীতি নিতে পারেননি। তার জবাব আজ নাম না করেই দেন মোদী। তিনি বলেন, 'সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই, ভারতের পরিস্থিতি অন্যান্য দেশের থেকে ভাল। আমাদের দেশের মৃতের হার অন্যান্য শক্তিধর দেশের থেকে অনেক কম।'


দেশের প্রধানমন্ত্রী হিসাবে মোদী দেশবাসীর উদ্দেশে সতর্কবার্তা জানিয়ে বলেন, যতদিন পর্যন্ত না করোনার টিকা আসছে, ততদিন সাবধানে থাকতে হবে। তিনি জানান দেশে, ' ১১ হাজার কোভিড ফেসিলিটি সেন্টার হয়েছে। ১১ লাখ আইসোলেশন বেড, ৫ লাখের বেশি টেস্ট হচ্ছে রোজ.. এভাবেই প্রতিটি ভারতীয়কে বাঁচানোর মিশন নেওয়া হয়েছে।'


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের বকেয়া নিয়ে ফের একবার মোদীকে সামনে পেতেই সুর চড়া করেন, তারপরই চেনা মেজাজে মোদী এর পাল্টা উত্তর দেন। যদিও মোদী কাররো নাম এদিন নেননি। তবে জানিয়ে দেন, উৎসবের মরশুমে যেন প্রতিটি পরিবারে 'কেন্দ্রীয় সরকারের গরীব কল্যাণ প্রকল্প' এর চাল পান। আর তা যেন সময়মতো পান , তা দেখতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.