সুশান্তের নামে তারার নামকরন
সুশান্ত সিং রাজপুত কেবল একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে বন্দী রাখেননি। কখনো নাচ, কখনো গান, কখনো লেখা, কখনো জ্যোতির্বিদ্যা, কখনো পদার্থবিদ্যা বিভিন্ন বিষয়ের উপর তাঁর অগাধ জ্ঞান ও চর্চা ছিল। এর মধ্যে বিশেষ করে জ্যোতির্বিদ্যা মহাকাশ নক্ষত্র এসব নিয়ে তিনি প্রায়ই চর্চা করতেন। আর তাই এবার আকাশের একটি তারার নামকরণ হলো সুশান্তের নামে।
অভিনয় জগতে একেবারে বাইরে থেকে এসে খুব শীঘ্র তারকার খেতাব জয় করেছিলেন সুশান্ত। তার মিষ্টি হাসি ও কোনো উজ্জ্বল নক্ষত্রের থেকে কম নয়। আর মহাকাশ নিয়ে তাঁর যে প্রবল আগ্রহ, সবকিছু মিলিয়ে এই নতুন তারা নামটি সুশান্তের নামে হওয়ায় অবশ্যই সার্থকতা মিলেছে। ‘আকাশের বুকে বেঁচে থাকুক তারা হয়ে।’ আর তাই এক ভক্ত অভিনেতাকে চির স্মরণীয় করে রাখার জন্য তারার নাম দিয়েছেন সুশান্তের নামে।
এমনকি সেই অনুরাগী এই তারার নাম সুশান্তের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছেন। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। মুহূর্তে সেই সার্টিফিকেটের ছবি ভাইরাল হয়। সুশান্ত অন্যান্য অনুরাগীরা এই উদ্যোগে খুশি হয়েছেন। সুশান্ত একটি নির্দিষ্ট ভক্ত সার্টিফিকেটটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সুশান্ত বরাবরই নক্ষত্রদের খুব ভালোবাসতেন। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে হলে এই তারার নামকরণ হোক সুশান্ত নামে। এভাবেই তাঁর মতো একজন অসম্ভব গুণী ও প্রতিভাবান মানুষ সবসময় উজ্জ্বল হয়ে থাকবে।”
Post a Comment