ইরানে মাস্ক না পরা নাগরিকরা রাষ্ট্রীয় সুবিধা পাবে না
আন্তর্জাতিক ডেস্ক ; মাস্ক না পরলে ইরানের নাগরিকরা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। একইসঙ্গে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করে দেওয়া হবেও বলে জানান তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, অন্যদের সে ব্যাপারে অবগত করার ধর্মীয় দায়িত্ব রয়েছে তাদের। নিজের আক্রান্ত হওয়ার তথ্য গোপন রাখাটা অন্যদের মানবাধিকারের লঙ্ঘন।এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করার পর ইরানের পাঁচ প্রদেশের বিভিন্ন শহরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।
এমন পরিস্থিতিতে রবিবার থেকে এসব শহরে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে জনসাধারণের জন্য।ইরানে রবিবার পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪০৮ জন।

Post a Comment