প্রধানমন্ত্রীর কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানাল ভক্তদের - The News Lion

প্রধানমন্ত্রীর কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানাল ভক্তদের




১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিনেতা আত্মঘাতী বলে  জানিয়েছে পুলিশ। কিন্তু সুশান্তের অনুরাগীরা মেনে নিতে নারাজ। অনেকেই দাবি করছেন এই মৃত্যুর পিছনে রয়েছে আরও কোন রহস্য। কী কারনে সুশান্ত অবসাদে গিয়েছিলেন, তাকে কি কেউ ব্ল্যাকমেল করছিল, এ কি সত্যিই আত্মহত্যা? এরকমই বিভিন্ন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। আর তাই সকলেই ঘটনার জন্য সিবিআই তদন্ত দাবি করেছেন।




এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সুশান্তের ভক্তরা ঘটনার সিবিআই তদন্ত করানোর আবেদন রাখলেন।  সুশান্তের মৃত্যুর পরই বলিউডের নেপোটিজম বা স্বজনপোষণ ঘিরে বিতর্কের ঝড় চলছে। অনেকেই মনে করছেন এই স্বজনপোষণের শিকার হয়েছিলেন সুশান্ত।




আর তার জন্যই এত প্রতিভাবান একজন অভিনেতাকে অবসাদে চলে যেতে হয়েছিল। আর তাই এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে শুরু হয়েছে #PMModiCBIForSSR ক্যাম্পেইন। সুশান্তের অনুরাগীরা এই হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীকে সিবিআই তদন্তের আবেদন করেছেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.