৯৯.১৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম বর্ধমানের অরিত্র পাল

এবারও মাধ্যমিকের মেধাতালিকায় পূর্ব বর্ধমান জেলার জয়জয়কার। জেলায় মাধ্যমিকে প্রথম ও যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেয়েছে পূর্ব বর্ধমানের দুটি স্কুল থেকে। এবার মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশনের ইউনিট একের ছাত্র অরিত্র পাল।
তার প্রাপ্ত নম্বর ৬৯৪। অর্থাৎ ৯৯.১৪ শতাংশ নম্বর পেয়েছে অরিত্র। অরিত্রর হবি ছবি আঁকা। অরিত্র পাল জানিয়েছে, সে কোনদিন ১০ থেকে ১২ ঘন্টা আবার কোন দিন ১৫ থেকে ১৬ ঘন্টা পড়াশোনা করেছে। পরীক্ষার পর দীর্ঘ সময় লকডাউন থাকায় তার বাড়িতে থাকতে ভাল লাগতো না।
তবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার পরই পড়াশোনা শুরু করে দেয়। অন্যদিকে মাধ্যমিকে এবার দ্বিতীয় হয়েছে দু’জন।
এই দুজনের মধ্যে পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীরাম দাস ইন্সটিটিউশনের অভীক দাস হয়েছে দ্বিতীয়। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। এছাড়াও জেলার কাটোয়ার স্কুল থেকে অষ্টম ও দশম স্থান লাভ করেছে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি স্কুলে থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে।
Post a Comment