চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ - The News Lion

চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ




ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার গভীর রাতে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।






পুলিশ জানায়, রবিবার রাতে ওই কিশোরী আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ‘আশুলিয়া ক্লাসিক পরিবহন’ নামের একটি বাসে পল্লীবিদ্যুৎ এলাকায় আসার জন্য ওঠে। বাসচালক পল্লীবিদ্যুৎ এলাকায় না গিয়ে মহাসড়কের পাশে একটি জায়গায় নিয়ে যায় এবং দুই সহযোগীসহ ওই কিশোরীকে ধর্ষণ করে।





এ সময় আরও চারজন যুবক সেখানে ছিল। তারাও কিশোরীকে ধর্ষণ করে।ওই কিশোরী চলন্ত বাস থেকে চিৎকার করলে মহাসড়কে দায়িত্বরত আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার ঘোষ তা শুনতে পান। পরে তিনি বাসটি আটক করে ওই কিশোরীকে উদ্ধার করেন।






বাসচালক আনিছসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে যান।আজ সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওএসসিসি) ভর্তি করেছে পুলিশ।







এরআগে আশুলিয়া থানায় আটক সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ওই কিশোরী।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, সাত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.