বেসরকারি বাসের ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী, আটক বাস - The News Lion

বেসরকারি বাসের ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী, আটক বাস




বসিরহাট মহকুমার হাড়োয়া অঞ্চলের পিয়ারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় হাড়োয়া অঞ্চলের পূর্ব কালিকাপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর ৫০ বছরের প্রদীপ পাঁড়ুই হাড়োয়া বেড়াচাঁপা রোড ধরে সাইকেল চেপে বেড়াচাঁপা আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন।






 হাড়োয়া পিয়ারা পাম্পের সামনে বেড়াচাঁপা গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে তারপর মাটিতে লুটিয়ে পড়ে মাটিতে ওই ব‍্যক্তি,তারপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়।








অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে যেতে  রাস্তায় ওই ব্যক্তির শারীরিক অবস্থা  আরো খারাপ হয়, তখনই নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তারপর দুপুর বারোটা নাগাদ তার মৃত্যু হয়।







এই ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার, ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ, বাসটিকে আটক করে হাড়োয়া থানার নিয়ে গেছে।এই ঘটনায় পূর্ব কালিকাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.