লাগাতার বৃষ্টি উত্তরে, জলমগ্ন কোচবিহার
প্রবল বৃষ্টিতে শনিবার সকাল থেকে কোচবিহারের প্রায় সব নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। তোরসা হাসিমারা, রায়ডাক এক তুফানগঞ্জ, রায়ডাক ২, ডায়না-এই চারটি নদীতে সকাল থেকেই ক্রমাগত জল বেড়ে যাচ্ছে। কোচবিহার ইরিগেশন ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, মাথাভাঙা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত আনপ্রোটেক্টেড এলাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
একই সাথে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। কোচবিহার শহরের প্রতিটি রাস্তায় জল জমেছে।মূলত জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বৃষ্টিপাতের মাত্রা আরো বৃদ্ধি পাবে।
আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ বাহিনীকে। একইসঙ্গে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Post a Comment