করোনায় সেক্স ওয়ার্কারদের রেনকোট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে
বলিভিয়ার সেক্স ওয়ার্কারদের রেনকোট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে । আসলে করোনার জেরে গোটা বিশ্ব বিপর্যস্ত হলেও জীবন থেমে থাকাটা মুস্কিল। তাই সবাইকেই সবার মত করে কাজ শুরু করতে হয়েছে।
রাস্তায় দাঁড়িয়ে কাজ না ধরলে জীবন চলবে না যৌনকর্মীদের। তাই কাজ শুরু করেছে তারাও। তবে সবটাই ‘নিউ নর্ম্যাল।’ নতুন ভাবে কাজ করতে হচ্ছে তাদের। বলিভিয়ার সেক্স ওয়ার্কারদের দেখা যাচ্ছে শরীর ঢাকা এক বিশেষ আবরণে। স্বল্প বসনা হয়ে রাস্তায় দাঁড়িয়ে খদ্দের ধরছে।
এগুলিকে বলা হচ্ছে ‘বায়োসিকিউরিটি স্যুট’। ৩০ পাতার একটি করোনা ভাইরাস সিকিউরিটি ম্যানুয়াল তৈঋই করা হয়েছে বলিভিয়ায়। রাতের কর্মীদের জন্য সেইসব বিশেষ নির্দেশিকা।
Post a Comment