অ্যাম্বুলেন্সে বহন করা হচ্ছে গাঁজা - The News Lion

অ্যাম্বুলেন্সে বহন করা হচ্ছে গাঁজা





ঢাকা প্রতিনিধি : ঢাকার মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় এক মাদক কারবারিকে আটকও করেছে র‍্যাব।আটক ওই মাদক কারবারির নাম জাহাঙ্গীর আলম।




গতকাল বুধবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে গাঁজাসহ ওই অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানান।





তিনি বলেন, গোপন সংবাদ ছিল, অ্যাম্বুলেন্সে করে গাঁজার একটি চালান সাভারের উদ্দেশে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ওভার ব্রিজের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে চেকপোস্ট বসায়।






অ্যাম্বুলেন্সের রোগীর সিটের নিচে লুকায়িত অবস্থায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।






বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাসমূহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে করোনার দুর্যোগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোগী বহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.