করোনা নিয়েই বাঁচতে হবে, বললেন ট্রাম্প - The News Lion

করোনা নিয়েই বাঁচতে হবে, বললেন ট্রাম্প





করোনা সংক্রমণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। তবে এই পরিস্থিতিতেই এগিয়ে আসছে সেদেশের প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে অর্থনীতিকে চাঙ্গা করার। আর সেজন্য লকডাউন তুলে নেওয়া নিয়ে প্রবল ধন্ধে ট্রাম্প সরকার।






এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমাদের করোনা ভাইরাসের সঙ্গে যুঝতে হবে। আমার মনে হয় কোনও একটা সময়ে এটা উবে যাবে।' ভোটের আগে ক্রমাগত মার্কিন অর্থনীতি বেহাল হচ্ছে, সেখানে, একই সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ। উভয় সংকটে আপাতত ত্রস্ত ট্রাম্প সরকার।






এরই মধ্যে এবার আগের এই বয়ান থেকে ১৮০ ডিগ্রি পাল্টি খেলেন ট্রাম্প। জানা গিয়েছে এই মর্মে ট্রাম্পের প্রশাসন একটি বক্তব্য তৈরি করছে, যাতে দেশবাসীকে এই ভাইরাসের সঙ্গে বাঁচতে হবে বলে উল্লেখ করা থাকবে। এ







জন হপকিনস বিশ্ববিদ্য়ালয়ের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিনই গড়ে ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। যে পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ যেকোনও দেশের পক্ষে। এদিকে, লকডাউন করে বা কোনও পন্থাতেই মার্কিন মুলুকে আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ।






মার্কিন সরকারের সংক্রমণ বিষয়ক বিশেষজ্ঞদের দাবি, যেদিকে পরিস্থিতি যাচ্ছে সেদেশে তার জেরে সেখানে একদিনে প্রায় ১ লাখ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। যা অভাবনীয় একটা পরিস্থিতি। এর আগে জুনের প্রথম সপ্তাহে করোনায় আমেরিকায় আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার দৈনিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.