মছলন্দপুর তৃণমূল ছাত্র যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির
অরূপ অধিকারী ; উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর তৃণমূল ছাত্র যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সকালে। প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, কর্মধ্যক্ষ নেহাল আলী, মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস কুমার ঘোষ, তৃণমূল কর্মী বিদ্যুৎ দেবনাথ, আকাশ দেবনাথ সহ তৃণমূলের কর্মী ও সর্মথকরা।
করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার পর থেকেই রক্তের সংকট শুরু হয়েছে। তাই রক্তদান শিবির করে রক্তের আকাল মেটাতে এদিনের কর্মসূচি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

Post a Comment