বুদ্ধির খেল দেখালো ৯ বছরের ছাত্রী, জানুন বিস্তারিত
অরূপ অধিকারি ; সিনেমার একটি দৃশ্যের মতন ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার মছলন্দপুর কুন্ডুপাড়া এলাকার একটি বাচ্চা শিশুর ঘটনা। মায়ের প্রেমিকের কাছে যাওয়ার জন্য মিথ্যা কথা বলে শিশুটিকে নিয়ে যায় স্বার্থপর মা। পিসি বাড়ি নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায় বিহারের জামুরিয়া জেলার শিমুলপুর গ্রামে।
সেখানে নিয়ে গিয়ে দেখে তাদের কাছে বাচ্চা শিশুটি বোঝা হয়ে যায়। তার পর থেকে শিশুটির উপর মানসিকভাবে অত্যাচার করতো।এরপর শিশুটি তার মায়ের বা অন্য যারা আটকে রেখেছিল তাদের ফোনের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ফলো করে সুযোগ সুযোগ বুঝে পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা মসলন্দপুর কুন্ডুপাড়ান এলাকায় তার কাকাকে ফোন করে গোটা বিষয়টা জানায়।
এরপর তার কাকা এলাকার নেতা থেকে শুরু করে বিডিও পুলিশ প্রশাসনকে জানায়। তার পর বিহারের পুলিশকে জানিয়ে শিশুটিকে উদ্ধার করে তার কাকার হাতে তুলে দেয় বিহারের পুলিশ প্রশাসন।এরপর মছলন্দপুরে নিয়ে আসে।আজ গোবরডাঙ্গা থানায় আনে।বাচ্চা শিশুটির বয়স ৯ বছর। ক্লাস ফোরের ছাত্রী।

Post a Comment