আবার একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ-জয়াকে - The News Lion

আবার একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ-জয়াকে





বিনোদন ডেস্ক : শেষবার গত বছর ডিসেম্বরে তাদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। পরিচালক অতনু ঘোষের ‘রবিবার’ এ। এবার বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতি পর্দায় তুলে ধরতে ফের একবার জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। সূত্রের খবর, মহামারি করোনা পরিস্থিতি আমাদের মননশীলতায় কতটা প্রভাব ফেলেছে, বাস্তবের সেই ছবিই সিনেপর্দায় উঠে আসবে।





যে কর্মযজ্ঞের মূল কাণ্ডারী সংগীতকার তথা ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির নাম ‘অসতো মা সদগময়’।ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন প্রসেনজিৎ-জয়া। চিত্রনাট্য পরিচালকের নিজস্ব হলেও বিন্যাসের ভার পড়েছে পদ্মনাভ দাশগুপ্তের ওপর। ছবিতে মোট পাঁচজন চরিত্র। মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে বুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়।







প্রসেনজিৎ এবং জয়া ছাড়াও ছবির অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ, যিনি কিনা ইন্দ্রদীপের ‘কেদারা’ ছবির অন্যতম মূল চরিত্রে ছিলেন এবং থাকছেন অরুণ মুখোপাধ্যায়ও। তবে পাঁচ নম্বর চরিত্রের সন্ধান এখনও চলছে বলে জানা গিয়েছে।জানা যায়, জুলাইয়ের ২০ তারিখই ছবির চিত্রনাট্য নিয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনা সারবেন পরিচালক।






প্রথম ছবি উপহার দিয়েই দর্শকদের মনে জায়গা করে নেওয়া পরিচালক ইন্দ্রদীপ বলেন, ‘এই করোনা পরিস্থিতি আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব এবং কীভাবে জনজীবনের চারিত্রিক দিকগুলোও বদলে গিয়েছে গত মাস খানেকের মধ্যে, সেই ভাবনাই ছবির মূল প্রতিপাদ্য বিষয়।






তবে এটুকুই বলব, কোভিড-১৯ এক্ষেত্রে সিনেমার প্রেক্ষাপট মাত্র!’অন্যদিকে, অভিনেত্রী জয়া আহসান চিত্রনাট্য শুনে তিনি বিন্দুমাত্র দেরি করেননি প্রস্তাবে সায় দিতে। এখন তিনি অপেক্ষায় রয়েছেন কলকাতায় গিয়ে শুটিং করার, এমনটিই জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.