আজকের রাশিফল
মেষ রাশিঃ
প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বাড়বে। কোনও লজ্জার কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।
বৃষ রাশিঃ
কাজে আজ মনটা অস্থির হয়ে উঠতে পারে। ধর্মীয় কাজে ও দান খয়রাতে মনোযোগ দিন। ঠিকাদারি ব্যবসায় নতুন কোনো কাজের চুক্তি সম্পাদিত হতে পারে। দিনের শেষে বিশ্রাম নিলে মানসিক শান্তি পাবেন।
মিথুন রাশিঃ
কর্মস্থলে আপনার কাছে থাকা নথিপত্র সাবধানে রাখুন। পদস্থদের বিশ্বস্ত কেউ চুপিচুপি ক্ষতিকর কাজে লিপ্ত হতে পারে। বৈদেশিক ব্যবসায়িক আর্থিক লেনদেনের ব্যাপারে কোনো ধরনের দ্বিধা না করে সরাসরি সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন।
কর্কট রাশিঃ
র্মস্থলে নিজ সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন এবং আর্থিক বিষয়ে কোনো সমঝোতা করবেন না। পুরনো পরিকল্পনা বা নির্মাণ কাজের আগে তা আবার যাচাই করে নেয়ার উদ্যোগ নিন। প্রদেয় ঋণ আদায়ের চেষ্টা সফল হতে পারে।
সিংহ রাশিঃ
আপনার কাজের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিকের কাছে অভিযোগ দাখিল হতে পারে। কর্মস্থলে অধীনস্থদের সম্পর্কে সাবধান থাকুন। কোনো বৈঠকে অংশ নেয়ার সময় অহেতুক কোনো যুক্তি না দেখানই ভালো হবে।
কন্যা রাশিঃ
কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদর আশঙ্কা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে।
তুলা রাশিঃ
প্রবাসী সমাজসেবীদের জন্য দিনটি উল্লেখযোগ্য। নির্বাচনের জন্য সুযোগ পেতে পারেন। পুরনো কোনো পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বস্ত কারও আর্থিক ও মানসিক সহযোগিতা পাবেন। প্রিয় যোগাযোগ ও বিয়ের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশিঃ
চাকরিজীবীদের কারও কারও ক্ষেত্রে বদলির যোগ রয়েছে। আস্থার সঙ্গে আপনার সব কাজ সম্পাদনের জন্য কারও সহযোগিতা নিতে পারেন। তবে আর্থিক বিষয়ে আগেই আলোচনা করে ঠিক করে নেবেন।
ধনু ্ররাশিঃ
কর্মস্থলে আপনার পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কেনাকাটা ও আর্থিক ব্যয় সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। গবেষণামূলক কাজে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্সে বন্ধুদের সহযোগিতা পাবেন।
মকর রাশিঃ
ব্যবসায়ীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। যোগাযোগ, জনসংযোগ ও প্রচারমূলক কাজে সাফল্য পাবেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ না করাই উত্তম হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে প্রিয়জনকে সময় দিন। যাত্রা শুভ।
কুম্ভ রাশিঃ
জমি সংক্রান্ত যে কোনো ঝামেলা মেটাতে বয়স্কদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করুন। প্রতিবেশীর সঙ্গে আলাপ-আলোচনায় সংযত মনোভাব বজায় রাখুন। রাজনৈতিক আলোচনায় অংশ না নেয়াই উত্তম।
মীন রাশিঃ
অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে। তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে।
Post a Comment