করোনায় মারা যাওয়া বাংলাদেশি প্রবাসীর পরিবার পাবে ৩ লাখ করে অনুদান
ঢাকা প্রতিনিধি : মহামারী করোনা-পরবর্তী সময়ে প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যহত রেখেছে বাংলাদেশ সরকার। সেই লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলো কাজ করে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
আজ বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
এছাড়া প্রবাসীদের জন্য ৫শ’ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।জনশক্তি রফতানির সঙ্গে জড়িতরা সঠিক নিয়ম ও নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শেখ হাসিনা।এছাড়া বঙ্গবন্ধুর বর্ণাঢ্য অভিজ্ঞতা ও লেখা নতুন করে আরও সংগ্রহের চেষ্টা চলছে বলেও সংসদকে জানান তিনি।

Post a Comment