রোগী ভর্তি নিয়ে গাফিলতির অভিযোগ উঠলো কোভিড হসপিটালের বিরুদ্ধে
সুবীর মন্ডল ; রোগী ভর্তি নিয়ে গাফিলতির অভিযোগ উঠলো কোভিড হসপিটালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এর কদম্বগাছির GNRC কোভিড হসপিটাল। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ঘোলার বাসিন্দা ৭৪ বছরের এক বৃদ্ধাকে প্রথমে ভর্তি করা হয় ব্যারাকপুরের টেকনো হসপিটালে।
সেখানে তার শারীরিক পরীক্ষার পর জানা যায় তিনি কোভিড আক্রান্ত।তার শরীরের কোভিড পজেটিভ ধরা পড়ায় তাকে ব্যারাকপুরের টেকনো হসপিটাল থেকে কদম্বাগাছি কোভিড হসপিটালে পাঠানো হয়। সেখানে বৃদ্ধাকে ভর্তি করবার পর টেস্ট করে জানা যায় তিনি কোভিড নেগেটিভ।
চিকিৎসকরা পরিবারকে জানান, রোগীর শরীরে কিছু সমস্যা রয়েছে তাকে আরজিকরে স্থানান্তর করা হবে। তারপর সারারাত কেটে গেলেও কলকাতার সমস্ত হসপিটালে খুঁজে রোগীকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন চলে আসে কদম্বগাছি জি এন আরসি হসপিটালে।
সেখানে এসে দেখেন ৭৪ বছরের বৃদ্ধা অর্ধনগ্ন অবস্থায় অ্যাম্বুলেন্সের শুয়ে রয়েছে সারারাত ধরে। তারপর পরিবারের লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। রোগী ভর্তি চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলতে থাকে। অবশেষে বৃদ্ধাকে কদম্বাগাছি হসপিটালে ভর্তি রাখা রয়েছে তার চিকিৎসা চলছে।
এখানেই প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রতিটা হসপিটাল নার্সিংহোমকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে। তাহলে কেন এমন গাফিলতি? কেন সারারাত ফেলে রাখা হলো ওই বৃদ্ধাকে অর্ধনগ্ন অবস্থায় অ্যাম্বুলেন্সে? প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পরিবারের পক্ষ থেকে তারা যেন সঠিক চিকিৎসা পান।

Post a Comment