জেলেদের জালে ধরা পড়ল প্রকান্ড’ এক ইলিশ - The News Lion

জেলেদের জালে ধরা পড়ল প্রকান্ড’ এক ইলিশ




গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় দু-কিলো সাইজের ইলিশের দেখা মিলল । সূত্রের খবর,উলুবেড়িয়ার হুগলী নদী থেকে মৎসজীবীরা প্রায় ২.১ কিলো সাইজের একটি ইলিশ মাছ ধরেন।  লকডাউনের জেরে বিকালে বন্ধ উলুবেড়িয়ার ১১ ফটকের বাজার।তাই মাছটিকে জাতীয় সড়ক সংলগ্ন জেলেপাড়ার একটি পাতা মাছ দোকানে আনা হয়।প্রকান্ড’ ইলিশটিকে দেখতে রীতিমতো হইচই পড়ে যায়।




মৎস ব্যবসায়ী জানিয়েছেন,বেশ কিছুক্ষণ দামাদামির পর তিন হাজার টাকা কেজিদরে ইলিশ মাছটিকে এক ব্যক্তি কিনে নেন।  বিশাল এক ভেটকি মাছ ধরা পড়ছিল হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গা থেকেই। যার দাম উঠেছিল ১২ হাজার টাকা। ১৮.৫ কেজি ওজনের ভেটকি ওঠে গঙ্গা থেকে, দাম ১২ হাজার টাকা।





জানা গিয়েছিল স্থানীয় বাসিন্দা তরুণ বেড়া তাঁর বন্ধুদের সঙ্গে মঙ্গলবার গঙ্গায় মাছ ধরতে যান। কিছুক্ষণ পর তিনি তাঁর মাছ ধরার ছিপে টান অনুভব করেন। তিনি ছিপটা ধরে টান দিতেই বিশাল মাপের ভেটকি মাছ উঠে আসে। মাছটির ওজন ১৮.‌‌৫ কেজি। ওই মাছটি নিয়ে তরুণ ও তাঁর বন্ধুরা ফুলেশ্বরের বাজারে যান এবং নিলামে চড়ানো হয় মাছটিকে। ‌‌স্থানীয় এক মাছ ব্যবসায়ী ওই মাছটি ১২ হাজার টাকা দিয়ে কিনে নেন। ওই মাছ বিক্রেতা জানিয়েছেন, তিনি এই মাছটি ১৩–১৪ হাজারে বিক্রির চেষ্টা করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.