ভালো আছেন অমিতাভ এবং অভিষেক
অভিনেতা অমিতাভ ও অভিষেক বচ্চন ভালো আছেন। নানাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭৭ বছরের অমিতাভ বচ্চন এবং ৪৪ বছরের অভিষেক, দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তবে অন্তত আরও ৭ দিন তাদের হাসপাতালে থাকতে হতে পারে। আগামী সপ্তাহে তাদের হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
গত শনিবারই বিগ বি ও অভিষেকের করোনা ধরা পড়ে। এরপর বচ্চন পরিবারের আরো দুই সদস্য ঐশ্বরিয়া এবং আরাধ্যার করোনা পজিটিভ হয়। ঐশ্বরিয়া এবং আরাধ্যার চিকিতসা বাড়িতেই হচ্ছে বলে জানা গিয়েছে।

Post a Comment