গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংক্রমণের নয়া রেকর্ড
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংক্রমণের নয়া রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হলেন ৪০ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৬৮১ জনের। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১১ লক্ষের গণ্ডি পার করেছে। দেশের কোণায়-কোণায় বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ।
সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ আর মৃত বেড়ে ২৭ হাজার ৪৯৭। এখনও পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯টি। ৭ লক্ষেরও বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে রীতিমতো আতঙ্কে বিশেষজ্ঞরাও।
তাঁদের অনেকেরই দাবি, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। আশঙ্কা বাড়িয়ে এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনেরও কেউ কেউ বলছেন, দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।
Post a Comment