আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশি ঃ
সকালের দিকে কিছুটা অসুস্থ থাকতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আর্থিক সঙ্কটের অবসান আশা করতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায় হবে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি। হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন।6


বৃষ রাশিঃ
 মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন নতুন কাজের যোগাযোগ পেতে পারেন। বিদেশ থেকে কোনো ভালো অর্ডার পাওয়াতে গার্মেন্টস মালিকদের কাজের দু:শ্চিন্তা কমে যাবে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। সংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ।

মিথুন রাশিঃ


প্রয়োজন ছাড়াই অতিরিক্ত কোনো কাজ হাতে নেবেন না। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগে বিদেশ সফরের সুযোগ সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সময় দিলে আনন্দময় হয়ে উঠবে।



কর্কট রাশিঃ
 দিনটি বলবান। আজ আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অংশিদারী কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। সকালের দিকে ব্যবসায়ীক কাজের জন্য দূরে যাত্রার যোগ প্রবল।

সিংহ রাশিঃ
জীবনযুদ্ধে পরাস্ত হওয়ার সৈনিক আপনি নন। বড় ধরনের প্রকল্পের কাজে নিজেকে সম্পৃক্ত করতে হতে পারে। পুঁজি বিনিয়োগ ও লেনদেনের ব্যাপারে ভাবুন এবং পদক্ষেপ নিন। প্রবাসীদের দৈনন্দিন কর্মে কিছু সাফল্য আসবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। তবে খারাপ আবহাওয়ার কারণে পরিবহণ ব্যয় বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশিঃ
আজ বন্ধুদের সঙ্গে একত্রে মিলিত হতে পারেন। ব্যবসায়ীরা কিছু ভালো আয়ের সুযোগ পাবেন। বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কাজে আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমনে খুব খুশি হবেন।





তুলা রাশিঃ
 রাষ্ট্রিয় ও সামাজিক কাজে ব্যস্ত থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের বন্ধের দিনেও কাজের চাপ ও গণ সংযোগ অব্যাহত থাকবে। সাংগঠনিক কোনও অনুষ্ঠানে সম্মানিত হওয়ার যোগ রয়েছে। পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। সকালের দিকে বিদেশ থেকে ভালো কোনও সংবাদ লাভের সম্ভাবনা।

বৃশ্চিক রাশিঃ
দিনটি ধর্মীয় ও আধ্যত্মীক কাজের পক্ষে অনুকূল। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। জীবীকার সন্ধানে বিদেশ বিভূয়ে পারি জমানোর যোগ প্রবল। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। ভাগ্য সুপ্রসন্ন হবে। বিদেশ থেকে কোনও ভালো সংবাদ পেতে পারেন।

ধনু রাশি ঃ
 দিনটি ঝামেলাপূর্ণ। আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। কোনও বন্ধু বা পরিচিত জনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বৈদেশীক বিনিয়োগে লাভ আশা করা যায়। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হবার আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশান হতে পারে।





মকর রাশি ঃ
আর্থিক প্রাপ্তিযোগ শুভ। কেনাকাটায় বিপরীত লিঙ্গের কারও ওপর নির্ভর করলে অর্থনাশের সম্মুখীন হতে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে আপনার হঠাৎ করে আজ মানসিকভাবে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ রাশিঃ 
কাজের লোক বা কর্মচারীর দ্বারা লোকশানের আশঙ্কা দেখা দেবে। শরীরস্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কোনও মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। সাকলের দিকে অনৈতিক কোনও সম্পর্কের কারণে দুর্নাম ও বদনামের আশঙ্কা প্রবল। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।

মীন রাশিঃ
 ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। বৈদেশিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। আত্মীয়র সাহায্য পেতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.