ঐশ্বরিয়া ও আরাধ্যা করোনা নেগেটিভ - The News Lion

ঐশ্বরিয়া ও আরাধ্যা করোনা নেগেটিভ




গত দুই সপ্তাহ আগে বলিউড অভিনেতা  অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে। কয়েক দিন পর একই হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া ও আরাধ্যা।




এবার ভক্তদের জন্য সুখবর এলো। ঐশ্বরিয়া ও তাঁর কন্যা আরাধ্যার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দ্রুতই হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন তাঁরা। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন অভিষেক বচ্চন। ভক্ত ও অনুরাগীদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক। তবে তাঁর বাবা ও তিনি হাসপাতালে থাকবেন।





করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর ঐশ্বরিয়া ও আরাধ্যা কিছুদিন বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তবে পরে জ্বর ও গলাব্যথা দেখা দিলে দ্রুত ননবতী হাসপাতালে ভর্তি হন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.