ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী বিয়ের চাপ দিতেই চুল কেটে দিল মুদি দোকানি
ঢাকা প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাজ্জাদ হোসেন সজল (২১) নামের এক যুবক। এরপর ওই তরুণী (২৫) অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু বিয়ে না করে উল্টো তাকে মারধর করেন তার প্রেমিক।
সেই সঙ্গে ওই তরুণীর চুলও কেটে দেন ওই তিনি। এ ঘটনায় সাজ্জাদ হোসেন সজল নামে ওই মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি বাংলাদেশের সাভারের ব্যাংক কলোনী এলাকার। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আটক সাজ্জাদ হোসেন সজল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত কয়েক মাস ধরে ব্যাংক কলোনী এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন তার প্রতিবেশী মুদি দোকানদার সাজ্জাদ হোসেন সজল। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সাজ্জাদ হোসেন সজলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু বিয়ে না করে সাজ্জাদ হোসেন সজল ওই তাকে মারধর করে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে গুম করার হুমকি দেন। সেইসঙ্গে ওই নারীর মাথার চুল কেটে দিয়ে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন সজল।
পরবর্তীতে ওই নারী গতকাল শুক্রবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই মুদি দোকানদারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর আজ সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস সংবাদমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সজলকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

Post a Comment