করোনা আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান
করোনা কাউকেই রেয়াত করছে না। সেলিব্রিটি হোক কিংবা আম আদমি সবাইকেই করোনা কোপে পড়তে হচ্ছে। টলিউডে রন্জ্ঞিত মল্লিকের পরিবার করোনা আক্রান্ত হওয়ার পরে বলিউডে বচ্চন পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
এরমধ্যেই খবর এল এক প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বর্তমানে উত্তরপ্রদেশের ক্যাবিনেট মিনিস্টার ও করোনা আক্রান্ত।
উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহানকে সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার করোনা পরীক্ষা হয়েছিল তার। কাল রিপোর্ট আসে সেখানে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।
পরিবারের সদস্যদেরও এবার করোনা পরীক্ষা করা হবে।১৯৬৯ সালে অভিষেক হয়েছিল চেতন চৌহানের।দেশের হয়ে ৪০টা টেস্ট ও ৭টা ওয়ান ডে খেলেছেন চেতন চৌহান।

Post a Comment