বাগনানে তৃণমূল বিজেপি সংঘর্ষ
রবিবার দুপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের হাল্যান গ্রাম পঞ্চায়েতের পাচানি বাগপাড়ায়। স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে একটি রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়লে ওঠে গোটা এলাকা।
এরপরেই বাড়ি ভাঙচুর লুটপাটের পাশাপাশি ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে উভয়পক্ষ্যের বিরুদ্ধে। পরে বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনা সর্ম্পকে হাল্যান প্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাসুদ রহমান অভিযোগ করেন কয়েকদিন ধরেই বাগপাড়ার বিজেপি কর্মীরা আমাদের পঞ্চায়েত সদস্যা সাহারানী দোলুইকে তৃণমুল ছেড়ে দেওয়ার ব্যাপারে চাপ দিচ্ছিল এমনকি তৃণমুল না ছাড়লে গ্রামে থাকতে দেওয়া হবেনা বলেও চাপ দিচ্ছিল।
তার অভিযোগ রবিবার দুপুরেও সেইভাবে হুমকি দিলে পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করলে বিজেপি কর্মীরা তার বাড়িতে হামলা চালায় এমনকি তাকে বাচাতে আমাদের দলের কর্মীরা গেলে তাদের ও মারধর করা হয়। ঘটনায় দুই তৃণমুল কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন মাসুদ রহমান।
যদিও বিজেপির হাওড়া গ্রামীণ জেলার প্রাক্তন সভাপতি অনুপম মল্লিকের দাবি রবিবার বিকালে বাগপাড়ায় একটি সভার আয়োজন করার সময় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে। ঘটনায় তাদের চারজন কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন অনুপম মল্লিক।

Post a Comment