ব্রিজ থেকে পড়ে গেল একটি বেসরকারি বাস - The News Lion

ব্রিজ থেকে পড়ে গেল একটি বেসরকারি বাস




মল্লারপুর থেকে রামপুরহাট যাওয়ার পথে ব্রিজ থেকে পড়ে গেল একটি বেসরকারি বাস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ৩০ জন বাসযাত্রী।




 দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত মল্লারপুর থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মল্লারপুরপ্রাথমিক হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে মল্লারপুর থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ রায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.