আমফানে ক্ষতিপূরণের টাকা তছরুপের বিরুদ্ধে উত্তাল হাসনাবাদ - The News Lion

আমফানে ক্ষতিপূরণের টাকা তছরুপের বিরুদ্ধে উত্তাল হাসনাবাদ





অরিন্দম হরি ;  আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা দুর্নীতির বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে বসিরহাটের হাসনাবাদ ব্লকের অন্তর্গত আমলানি তালপুকুর বাজার এলাকা। সঠিক ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পায়নি এই ঘটনার তীব্র প্রতিবাদ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তালপুকুর, আশারিয়া এলাকার সাধারণ মানুষ।







উল্লেখ্য আমফানে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার। সেই দায়িত্ব আসে ব্লক প্রশাসনের হাতে, সেখান থেকে গ্রাম পঞ্চায়েতের হাতে ন্যাস্ত হয় ক্ষতিগস্তের তালিকা তৈরি করার কাজ। সাধারণ মানুষ এখানেই অভিযোগ তোলেন যে ব্লকের শাসক দলের নেতা কর্মীরা তাদের পছন্দের মানুষকে ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ এখনো ক্ষতিপূরণ পায়নি।






এদিন হাসনাবাদের তালপুকুর এলাকার স্থানীয় বাসিন্দা, খাদিমুল গাজী, আজিজুল গাজিরা অভিযোগ করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি কিন্তু ব্লক সদস্য সরফরাজ মোল্লার পরিবারের একাধিক সদস্য টাকা পেয়েছে, আবার অন্যদিকে সুপারভাইজার, বুথ সভাপতির পরিবারে টাকা পেয়েছে। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর হাসনাবাদ থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.