কলকাতায় দুই ইয়াবা পাচারকারী গ্রেপ্তার - The News Lion

কলকাতায় দুই ইয়াবা পাচারকারী গ্রেপ্তার




জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে পুলিশ খবর পায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ মুর্শিদাবাদ থেকে দুই মাদক পাচারকারী কলকাতায় এসেছে।




 প্রস্তুত ছিল পুলিশ৷ পশ্চিম বন্দর থানা এলাকার নিমক মহল রোড থেকে দুই পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রচুর ইয়াবা ট্যাবলেট৷  পুলিশ সূত্রে খবর, ওই দুই পাচারকারীর কাছ থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷ এই ইয়াবা ট্যাবলেটের ওজন ৫ কেজি ৪৫৬ গ্রাম।




আন্তর্জাতিক বাজারে এই ট্যাবলেটের দাম প্রায় আড়াই কোটি টাকা৷  ধৃত দুই পাচারকারীর নাম ফারুখ শেখ ও ইসমাইল শেখ। ২৯ বছরের ফারুখের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ফতেপুর গ্রামে। ৪০ বছরের ইসমাইলের বাড়ি সুতি থানারই খানপুর গ্রামে। শনিবার তাদেরকে আদালতে তোলা হলে ৭ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ নিয়েছে বিচারক৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.