৫থেকে ৬ বছরের বেতনহীন ছুটিতে পাঠানো হতে এয়ার ইন্ডিয়া কর্মীদের - The News Lion

৫থেকে ৬ বছরের বেতনহীন ছুটিতে পাঠানো হতে এয়ার ইন্ডিয়া কর্মীদের



কর্মী সংকোচনের পথে হাঁটতে চলেছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও এমডির কাছে এই মর্মে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে সংস্থার বিভিন্ন দফতরে অয়োগ্য কর্মীদের ছেঁটে ফেলা হবে।  এয়ার ইন্ডিয়ার বোর্ড এই তালিকা তৈরি করবে নিজেদের রিজিওনাল অফিসগুলির সাহায্যে। 




যে ভাবে কর্মীদের কাজের মূল্যায়ন করা হবে তারও মাপকাঠি তৈরি করেছে বোর্ড। যোগ্যতা, কর্মদক্ষতা, সংস্থায় কতটা মানানসই ওই কর্মী, অতীতের কাজের খতিয়ান, স্বাস্থ্য-এই পয়েন্টগুলির বিচারে কোনও কর্মী কতটা যোগ্য তার মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এয়ার ইন্ডিয়ার সিএমডি রাজীব বনশল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 




এয়ার ইন্ডিয়ার প্রতিটি অফিসেই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনও কর্মীকেই ছয় থেকে পাঁচ বছরের বেতনহীন ছুটিতে পাঠানো হতে পারে। মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয়। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক কর্তাদের এই বিষয়ে অবগত করা হয়েছে।  তাঁরাই মূলত অযোগ্য কর্মীদের তালিকা তৈরি করবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.