সোমবারেই দেখা দেবে করোনার যম - The News Lion

সোমবারেই দেখা দেবে করোনার যম




সোমবারেই দেখা দেবে  করোনার যম।  করোনাভাইরাসের যম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। করোনা প্রতিরোধক ওষুধ ও টিকা নিয়ে দুনিয়া জুড়ে গবেষণা চলছে। এর মধ্যে রাশিয়া এবং ইংল্যান্ডের গবেষকরা অনেকটা এগিয়ে। দুই দেশই টিকা বের করার দাবি রেখেছে।



script type="text/javascript" language="javascript"> var aax_size='728x90'; var aax_pubname = 'setunews-21'; var aax_src='302';


 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। রিপোর্টে বলা হয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বৃহত্তর আকারে মানব দেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা কতটা দেবে তা দেখবেন গবেষকরা। তবে টিকার প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে টিকার প্রাথমিক পরীক্ষার ফল ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে সোমবার।






গবেষকরা জানিয়েছেন, মানব দেহে পরীক্ষার আগে শুয়োর দেহে টিকা প্রয়োগ করা হয়। দেখা গেছে এটি কার্যকরী। রিপোর্টে বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে করোনার পরীক্ষামূলক টিকা তৈরির প্রকল্পটি চূড়ান্ত ধাপে পৌঁছেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.