‘২০২১-এর অপেক্ষায়...করিনা - The News Lion

‘২০২১-এর অপেক্ষায়...করিনা




২০২০ সালটি মোটেই ভালো যাচ্ছে না।  করোনাভাইরাসের প্রভাবে বছরের শুরু থেকেই বিপর্যস্ত অবস্থায় বিশ্বের  অধিকাংশ দেশ। আর এই দুর্যোগের মধ্যেই একের পর এক দুঃসংবাদ বলিউড অঙ্গনকে আরো বেশি পর্যুদস্ত করে তুলেছে। তাই এ বছরের বিদায় চাওয়া সবার জন্য যেন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।






 বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তো ঘোষণা দিয়েই এবার জানান দিলেন, তিনি আগামী বছরের জন্য অপেক্ষা করছেন।  জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় কারিনা। সম্প্রতি তিনি এই প্ল্যাটফর্মে একটি ছবি প্রকাশ্যে আনেন। এতে তাঁকে কালো গেঞ্জি, জিন্স প্যান্ট ও সাদা জ্যাকেট পরিহিত দেখা যায়। এ বছরের হালহকিকত দেখে অন্য অনেকের মতো কারিনাও বেশ হতাশ হচ্ছেন হয়তো! তাই তো তিনি শিরোনামে লিখেছেন, ‘২০২১-এর অপেক্ষায়...।’






কারিনা কাপুর খানকে সর্বশেষ ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এতে প্রয়াত অভিনেতা ইরফান খানও অভিনয় করেন। আগামীতে তাঁকে বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এটি হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল হিন্দি রিমেক।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.