করোনার মধ্যেই তিনশোরও বেশী হাতির রহস্য জনক মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় করোনা আবহের মধ্যেই তিনশোরও বেশী হাতির রহস্য জনক মৃত্যু। এক সঙ্গে এত সংখ্যক বন্যপ্রাণের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নতুন করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের। বুধবার সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ বোটস্বানায় একসঙ্গে প্রায় ৩৫০টি বন্যহাতি মারা গিয়েছে। তবে একসঙ্গে কি করে এত সংখ্যক হাতি মারা গেল তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সে দেশের সরকার।
তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ব্যাপারটি খতিয়ে দেখছে বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞরাও। কেন এমন ঘটনা? সুর চড়াচ্ছেন পশুপ্রেমীরা। এই বিষয়ে বোটস্বানার ডেলটা অঞ্চলের স্থানীয় বাসিন্দারা ঘটনার বিবরণ দিয়েছেন তাঁরা জানিয়েছেন, গত মে মাসের মধ্যবর্তী সময়ে কোনও এক অজানা কারণে সেখানকার ১৬৯ টি হাতি মারা যায়। এই ঘটনার এক মাসের মধ্যে ওই অঞ্চলের ৭০ শতাংশ হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। সব মিলিয়ে গত দুই মাসে ডেল্টা অঞ্চলে প্রায় ৩৫০ টি হাতি অজ্ঞাত কারণে মারা গিয়েছে।
আর এই হাতি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, সবকটি হাতিই মারা গিয়েছে বন থেকে কিছু দূরে অবস্থিত স্থানীয় একটি জলাশয়ের কাছে। ফলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ওই জলাশয়ের জলে কোনও রাসায়নিক পদার্থ বা বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর। তবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Post a Comment