সকাল ১১ টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - The News Lion

সকাল ১১ টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




দীর্ঘ লকডাউনের পরেও বাঁধ মানানো যায়নি করোনাকে। সমানে বেড়েই চলেছে সংক্রামণের সংখ্যা।       বর্তমানে বিগত কয়েকদিন ধরে দেশে প্রতি ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হচ্ছেন প্রায় ৫০ হাজারের কাছাকাছি মানুষ। 



এহেন পরিস্থিতিতে আগামী সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে রবিবার সকাল ১১ টায় রেডিওতে নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 




দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, কোন রাস্তায় করোনাকে রোখা সম্ভব হবে তা নিয়ে প্রধানমন্ত্রী কিছু বার্তা দেন কিনা, এই মুহূর্তে সেইদিকে তাকিয়ে দেশবাসী।  ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে ফের লকডাউন করা হবে কিনা, অথবা অন্য কোনও রাস্তা অবলম্বন করা হয় কিনা, তা জানতে এখন মোদীর মুখাপেক্ষী সকলে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.